শালীনতা
ধর্মীয় মর্যাদা, পারস্পরিক সম্মান এবং দেশের প্রচলিত আইন বজায় রাখতে হবে।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
এই ওয়েবসাইট ব্যবহার, সদস্য নিবন্ধন এবং পরিষদের ডিজিটাল সেবা গ্রহণের প্রযোজ্য সাধারণ শর্তাবলি।
ওয়েবসাইট ব্যবহার বা কোনো আবেদন জমা দেওয়ার মাধ্যমে আপনি এই শর্তাবলি ও গোপনীয়তা নীতি মেনে চলতে সম্মত হচ্ছেন।
নিবন্ধন ও সেবা আবেদনে সত্য, সম্পূর্ণ ও হালনাগাদ তথ্য প্রদান করতে হবে। মিথ্যা তথ্য, অন্যের পরিচয় ব্যবহার বা জাল নথি জমা দেওয়া নিষিদ্ধ।
ধর্মীয় মর্যাদা, পারস্পরিক সম্মান এবং দেশের প্রচলিত আইন বজায় রাখতে হবে।
সাইট, হিসাব বা তথ্যব্যবস্থায় অননুমোদিত প্রবেশের চেষ্টা করা যাবে না।
লিখিত অনুমতি ছাড়া পরিষদের নাম, চিহ্ন বা প্রকাশনা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
অনলাইনে আবেদন জমা দিলেই সদস্যপদ নিশ্চিত হয় না। যাচাই ও অনুমোদনের পর সদস্যপদ কার্যকর হবে; প্রয়োজন হলে আবেদন স্থগিত বা বাতিল করা যেতে পারে।
পরিষদ প্রয়োজন অনুযায়ী সেবা বা শর্ত সংশোধন করতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বাহ্যিক সংবাদ বা তৃতীয় পক্ষের লিংকের বিষয়বস্তুর দায় সংশ্লিষ্ট প্রকাশকের।
ব্যবহারের আগে পরিষদের দায়িত্বশীল প্রতিনিধির কাছ থেকে ব্যাখ্যা জেনে নিন।